শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

মিয়াদুল ইসলাম (মেহেরপুর জেলা প্রতিনিধি)
অক্টোবর ২৩, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

হাসপাতালের আঙিনা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নেতাকর্মীদের অংশগ্রহণ। ছবি: সমতল মাতৃভূমি

‘বাংলাদেশ সরকারের অঙ্গীকার, দেশ হবে পরিষ্কার’—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা বিএনপি। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে জেলা বিএনপির উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হাসপাতালের আঙিনা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় দলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা হাসপাতালের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার রাখার মাধ্যমে রোগীদের সুচিকিৎসার উপযোগী ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা রোগীদের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মানের সঙ্গে সম্পৃক্ত। এ ধরনের উদ্যোগের মাধ্যমে হাসপাতালকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সবাইকে সচেতন হতে হবে।

কর্মসূচিতে মেহেরপুর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।