কুষ্টিয়ার একতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গত ২৭ এপ্রিল ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছে আন্তরিক সমবেদনা।
ঘটনার পরপরই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন ও প্রশাসনের নির্দেশনায় একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। টিমটি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন ও অডিট করে। দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্তোষজনক ফলাফল পাওয়ার কথা জানায় এবং হাসপাতালের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি প্রদান করে।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও আশপাশের এলাকায় কিছু বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়তে দেখা গেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, এসব তথ্য সম্পূর্ণ গুজব এবং উদ্দেশ্যপ্রণোদিত। সাধারণ মানুষকে এমন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বর্তমানে একতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সকল সেবা কার্যক্রম স্বাভাবিক ও নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এই অঙ্গীকার অটুট থাকবে।
ধন্যবাদান্তে,
একতা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক পর্ষদ।
