সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাতের অভিযানে গজারিয়ায় সিএনজি চোর চক্রে বড় ধাক্কা: আন্তঃজেলা সিন্ডিকেটের ৩ সদস্যসহ আটক ৯

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মে ১১, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের তিন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ভোররাতের অভিযানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোরাচক বাউশিয়া শিকদার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে গজারিয়া থানা পুলিশ। এ সময় আল আমিন (৩৬) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় বাচ্চু মিয়ার ছেলে। একই অভিযানে তার ভাই রুহুল আমিন (৩৮)কেও আটক করা হয়। এছাড়া কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা রুবেল (৩১) নামের আরও এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সক্রিয় একটি আন্তঃজেলা সিএনজি চোর চক্রের সদস্য হিসেবে কাজ করে আসছিল। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পৃথক অভিযানে মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৬ জন আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ। ধারাবাহিক অভিযানে অপরাধ দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে মো. হাসান আলী বলেন, অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।