মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে কুষ্টিয়ার পূজামণ্ডপে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

এস এম বাদল
অক্টোবর ১৯, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। ছবি: সমতল মাতৃভূমি

শারদীয় দুর্গোৎসবের আনন্দ-উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কুষ্টিয়া শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।

গতকাল ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদলটি কুষ্টিয়া শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মোঃ হাসানুজ্জামান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ শহিদুল ইসলাম, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সাব্বির হাসান চৌধুরী, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ রওজান আলী, উপাচার্যের একান্ত সচিব মো. ইমাম মেহেদী, প্রশাসনিক কর্মকর্তা সারা আজম ও আইরিন সুলতানা, অ্যাডমিশন অফিসার বিথী পাল এবং রিসিপশনিস্ট প্রিয়াঙ্কা বাণী ভদ্র।

প্রতিনিধিদলটি কুষ্টিয়া শহরের থানাপাড়া মন্দির, গোপীনাথ জিউর মন্দির, ঘোষপাড়া মন্দির, বৈশাখী সংঘ ও বড়বাজার মন্দির পরিদর্শন করেন। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন এবং পূজার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের এ প্রতিনিধিদলের মণ্ডপ পরিদর্শন সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা ও সম্মান জানানোর পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং সহাবস্থানের বার্তা তুলে ধরে। উৎসবকে ঘিরে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয়ও এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।