বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু,১১৪ ভেন্যুতে প্রশিক্ষণ নিচ্ছেন ৩৮ হাজার ৮৪৭ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি-সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে ‘দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শুরু করেছে বাংলাদেশ পুলিশ।

বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদরদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে আগে নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করেননি—এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এর প্রথম ব্যাচে প্রশিক্ষণার্থী রয়েছেন ৪ হাজার ৯৬৫ জন।

পুলিশ সদরদপ্তর আরও জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে এসব সদস্যকে এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন করে নির্বাচনী দায়িত্বে যুক্ত হতে যাওয়া পুলিশ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হওয়ার পর ইতোমধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের জন্য শুরু হবে এ রিফ্রেশার প্রশিক্ষণ। এর মাধ্যমে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।