শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টা, আনসারের হাতে যুবক আটক,দর্শনার্থীদের চিৎকারে ছুটে গিয়ে নয়নকে আটক, পুলিশের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টাকালে নয়ন (১৯) নামে এক যুবককে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মহানগর পশ্চিম (জিএমজি) এলাকায় এ ঘটনা ঘটে।

আটকের পর নয়নকে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিরঝিলের ওই এলাকায় ছিনতাইয়ের চেষ্টা চালানোর সময় দর্শনার্থীদের চিৎকার শুনতে পান সেখানে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা। বিষয়টি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ছিনতাইয়ের চেষ্টাকারী যুবককে আটক করা হয়।

আটক নয়নের বাবার নাম মামুন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর তেজগাঁও থানাধীন মহাখালী এলাকায় বসবাস করেন। আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নয়নকে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।