রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান’ অংশ নেন এক হাজারের বেশি প্রতিযোগী

অনলাইন ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর হাতিরঝিলে শনিবার বিউটিফুল বাংলাদেশ রান-২০২৬ (সিজন-২) অনুষ্ঠিত হয়েছে। অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজনে এক হাজারের বেশি প্রতিযোগী এতে অংশ নেন।

শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আয়োজনে ২ কিলোমিটার রানে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন মহিবুর রহমান, দ্বিতীয় মো. আনিমুল হাসান ও তৃতীয় এফ এ সেলিম। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন নূর-এ-সাবা, দ্বিতীয় সুবহানা মাহদিয়া সিদ্দিকী ও তৃতীয় পারভিন মিতু। ৭.৫ কিলোমিটার রানে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন মো. এলাহী সরদার, দ্বিতীয় আশরাফুল আলম ও তৃতীয় পলাশ শেখ। মেয়েদের মধ্যে প্রথম হামিদা আক্তার জেবা, দ্বিতীয় সাদিয়া শাওলিন সিগমা ও তৃতীয় তেরেসা কচি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।