মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আড়িয়ায় ছাত্রদলের আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

হারুন অর রশীদ
আগস্ট ২৪, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

তরুণ প্রশংসনীয় নেতৃত্ব আসিফ রেজা শিশির মোল্লার সুনির্দিষ্ট দিকনির্দেশনায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল চার টার সময় (২৪ আগস্ট) আড়িয়া ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং দলীয় কার্যক্রমকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদুজ্জামান রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিঠু শেখ, হাসান আহমেদ, সরোয়ার জাহান বেন্জু, মাসুম পারভেজ রতন ও রিমন বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইনজাল হোসেন, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল ইসলাম, ছাত্রদল নেতা আসিফ, মথুরাপুর কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তরিকুল, সাধারণ সম্পাদক জাহিদ, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাহুল আহমেদ, দৌলতপুর অনার্স কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মভিরুল, সভাপতি সোহাগ ইসলামসহ আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলের কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, তরুণ নেতৃত্বের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল এবং শক্তিশালী হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।