২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সব শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৫২.১২ শতাংশ। এ বছর মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। এর মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন।
প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।
পরীক্ষায় ছাত্রদের পাসের হার ৪৭.৭৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৬.৩১ শতাংশ। অর্থাৎ, পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।
এ বছর মোট ২ হাজার ৭৬০টি কেন্দ্রে ৯ হাজার ১৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
এ বছর গত ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
গত বছর ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
বোর্ডভিত্তিক পাসের হারের মধ্যে ঢাকা বোর্ডে ৬১ দশমিক ৮০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এ ছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ।
