বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান, ৪৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন। ফাইল ছবি
কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক প্রেস ক্লাবের খুলনা বিভাগীয় নেতাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই আয়োজনে ঘোষণা করা হয়েছে কুষ্টিয়া জেলা শাখার ৪৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।

শনিবার (২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পারভেজ মাজমাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও প্রকৌশলী জাকির হোসেন সরকার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের সততা ও বস্তুনিষ্ঠতাই জাতির পথচলার দিশা দেখায়।
তিনি আরও জানান, সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও পেশাদারিত্ব উন্নয়নে আন্তর্জাতিক প্রেস ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আবু জাফর মোল্লা, বিএনপি নেতা আক্তারুজ্জামান কাজল, খুলনা বিভাগীয় সভাপতি মোঃ মোশাররফ হাওলাদার এবং যুবদল নেতা মেজবাউর রহমান পিন্টু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল খন্দকার।
নতুন কমিটি ঘোষণা- অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুষ্টিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে—
সভাপতি: পারভেজ মাজমাদার (দৈনিক মুক্ত খবর)
সাধারণ সম্পাদক: মোঃ সোহেল খন্দকার (এসকে টিভি)
এছাড়া সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ সাংবাদিকদের দায়িত্ব প্রদান করা হয়।
সমাপনী বক্তব্য, বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এই কমিটি কুষ্টিয়ার সাংবাদিক সমাজে ঐক্যের সেতুবন্ধন গড়ে তুলবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখবে।
