মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুনের পর পালিয়ে ‘রাজ’কে নিয়েই আত্মগোপন! অবশেষে ধরা পড়ল গিয়াস, থানায় বানর দেখতে জনতার ভিড়

রায়পুর ( লক্ষ্মীপুর) প্রতিনিধি
মে ১৮, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশাচালক কিশোর মো. রাজিব (১৪) হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ।
হত্যার পর পালিয়ে যাওয়ার সময় নিজের পোষা বানর ‘রাজ’কে সঙ্গী করেই আত্মগোপনে ছিলেন প্রধান আসামি গিয়াস উদ্দিন। অবশেষে সোমবার রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা বানরটিকেও থানায় নিয়ে আসে পুলিশ। এরপর থেকেই পুরো এলাকায় শুরু হয় কৌতূহল আর আলোচনা।

থানায় আনার পর ‘রাজ’ নামের বানরটি এক কক্ষ থেকে আরেক কক্ষে ছোটাছুটি করতে থাকে। কখনো টেবিলের ওপর, কখনো পুলিশের চেয়ার ঘিরে দৌড়ঝাঁপ— আর সেই দৃশ্য দেখতে রাতেই থানার সামনে ভিড় করেন উৎসুক মানুষ। বানরটিকে সামাল দিতে গিয়ে পুলিশ সদস্যদেরও বেশ হিমশিম খেতে হয়।

পুলিশ জানিয়েছে, বানরটি আপাতত থানার হেফাজতেই রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। গত শুক্রবার রাতে তিনি অটোরিকশা ভাড়া নিয়ে নির্জন এলাকায় যান। সেখানে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালক রাজিব বাধা দেন। এ সময় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে কিশোর রাজিবকে হত্যা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।