ছবি: সমতল মাতৃভূমি
মেহেরপুরের গাংনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী কৃষকলীগের এক স্থানীয় নেতাকে আটক করেছে পুলিশ। আটক মো. জিনারুল ইসলাম গাংনী উপজেলা কৃষকলীগের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে গাংনী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক জিনারুল ইসলাম গাংনী উপজেলার ২ নম্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হিন্দা গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগে এ অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
