বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে পানির মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজ বাড়িতে মোটর স্থাপনের সময় মর্মান্তিক দুর্ঘটনা, এলাকায় শোকের ছায়া। প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে নিজ বাড়িতে পানির মোটর বসাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মিন্নাত আলী (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করমদী গ্রামের সাহাবুর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ বাড়িতে পানির মোটর বসানোর কাজ করছিলেন মিন্নাত আলী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিন্নাত আলীর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে করমদী গ্রামের সাহাবুর পাড়াসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।