রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে সাহারবাটি ইউপি সদস্য ও কৃষক লীগ নেতা আনারুল ইসলাম গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

আটক আনারুল। ফাইল ছবি

মেহেরপুরের গাংনীতে সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আকালী মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় গাংনী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশের পক্ষ থেকে আনারুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন মামলায় আদালতে সোপর্দ করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, তাঁর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। তবে গ্রেপ্তারের কারণ ও সংশ্লিষ্ট মামলার বিস্তারিত তথ্য জানতে পুলিশের পরবর্তী বক্তব্যের অপেক্ষা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।