শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী এসআরবির অভিযানে ১৮ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

দামুড়হুদায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা। ছবি: সমতল মাতৃভূমি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ শরিফা খাতুন (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২ (গাংনী ক্যাম্প)। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার শরিফা খাতুন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের হারুন অর রশীদের স্ত্রী।

শুক্রবার বিকেলে এসআরবি-১২, গাংনী ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২-এর একটি আভিযানিক দল জয়রামপুর গাতিরপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ১৮ কেজি গাঁজাসহ শরিফা খাতুনকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারী জানান, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নিজের এলাকাসহ আশপাশের অঞ্চলে বিক্রি করতেন বলে জানান তিনি। এ ধরনের মাদক ব্যবসা স্থানীয় যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শরিফা খাতুনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।