শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা, মোনাজাতে বিএনপির শীর্ষ নেতারা

রওশন জাহান মিতু
মে ৩০, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় রাজধানীতে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত এই রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর সমাধিস্থলে ফাতিহা পাঠ করা হয় এবং বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র, এ জেড এমন জাহিদ হোসাইন, আব্দুল মঈন খাঁন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ দল ও সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা।

শাহাদাতবার্ষিকীর এই আয়োজনকে ঘিরে সমাধিস্থলে ছিল আবেগঘন পরিবেশ। নেতাকর্মীদের উপস্থিতি, শ্রদ্ধা নিবেদন এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে স্মরণ করা হয় বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত ও প্রভাবশালী নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।