ছবি: সমতল মাতৃভূমি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মরহুম আহসানুল হক পচা মোল্লার সহধর্মিণী এবং কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার মা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর অসুস্থতার খবর পেয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
হাসপাতালে পৌঁছে তিনি চিকিৎসাধীন নেত্রীর শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন। এ সময় দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। পাশাপাশি অসুস্থ নেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন অসুস্থ নেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন। তাঁর এই সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা অসুস্থ নেত্রীর পরিবারের সদস্য এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি করে।
পরিবারের সদস্য ও নেতাকর্মীরা এ কঠিন সময়ে পাশে দাঁড়ানো এবং আন্তরিক খোঁজখবর নেওয়ার জন্য সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অসুস্থ নেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
