আসন্ন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন নির্বাচন ২০২৬-২০২৭ ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সিনিয়র আয়কর আইনজীবী মোঃ মিজানুর রহমান (দুলাল)।
বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত এই প্রার্থী ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। পোস্টার ও বিভিন্ন প্রচারমাধ্যমের মাধ্যমে তিনি আইনজীবীদের দোয়া, সমর্থন, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করছেন।
জানা যায়, মিজানুর রহমান (দুলাল) ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি সহকর্মী আইনজীবীদের কাছে সুপরিচিত মুখ।
তিনি বলেন, নির্বাচিত হলে আইনজীবীদের পেশাগত অধিকার সংরক্ষণ, সেবার মানোন্নয়ন এবং একটি গতিশীল ও জবাবদিহিমূলক বার গড়ে তোলার জন্য কাজ করবেন।
উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
