শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁদপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

আশিকুর রহমান শান্ত
অক্টোবর ৮, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সমতল মাতৃভূমি

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কর্মহীন হয়ে পড়া নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি চাল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার চাঁদপুর ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মিন্টু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু উপস্থিত থেকে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন।

এদিকে মা ইলিশ সংরক্ষণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে মাছ ধরতে না পারায় নিবন্ধিত জেলেদের সহায়তায় সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

এ কর্মসূচির আওতায় প্রতিটি তালিকাভুক্ত জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সরকারের ডাটাবেজে নিবন্ধিত ও কার্ডধারী জেলেরাই এ খাদ্য সহায়তার আওতাভুক্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।