শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ২৯ বিজিবি’র অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ আটক

মোঃ তাজউদ্দিন
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটেলিয়ান (২৯ বিজিবি) নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১ লাখ ১৭ হাজার ৪৫০ টাকা মূল্যমানের নেশাজাতীয় ট্যাবলেট, ভারতীয় ইস্কফ সিরাপ ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি।

শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ তাজপুর ও অচিন্তপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তর থেকে ৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৪০৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান সামগ্রীর সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের লক্ষ্যে ধারাবাহিকভাবে অভিযান আরও দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।