বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে নিখোঁজের দুই দিন পর মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

অর্ধগলিত মরদেহ দেখে সিআইডির সহায়তায় পরিচয় শনাক্ত, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের ধারণা পুলিশের। ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের দুই দিন পর কামালপুর তালতলার মাঠ থেকে মো. রাজা (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মাঠের রাস্তার ওপর ঘাস দিয়ে ঢাকা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পরে সিআইডির ঝিনাইদহ টিমের সহযোগিতায় মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়।

নিহত রাজা উপজেলার পিয়ারপুর গ্রামের আব্দুর রাজ্জাক আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মরিচ তোলার জন্য কৃষক সানাউল্লাহ মাঠে যাওয়ার সময় কয়েকটি শেয়ালকে মরদেহটি টানাটানি করতে দেখতে পান। বিষয়টি দেখতে পেয়ে তিনি দৌলতপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় ঘটনাস্থলে পরিচয় শনাক্ত করতে না পেরে সিআইডির ঝিনাইদহ টিমের সহযোগিতা নেওয়া হয়। পরে সিআইডি মরদেহটির পরিচয় নিশ্চিত করে।

পিয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জনি জোয়ার্দার বলেন, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজা নিখোঁজ হয়। পরদিন ২৯ সেপ্টেম্বর রাজার বাবা ও তিনি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন। এর একদিন পর মাঠ থেকে রাজার মরদেহ উদ্ধার করা হলো। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সঠিক বিচার দাবি করেন তিনি।

ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, মাঠের মধ্যে অর্ধগলিত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডি টিমের সহযোগিতায় মরদেহটির পরিচয় নিশ্চিত করা হয়েছে। মরদেহটি নিখোঁজ রাজাের। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।