সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান,প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট, পাতার বিড়ি ও গাঁজা উদ্ধার করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাশেম বাজারে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবির একটি চৌকস টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৩২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭২ হাজার ৬০০ টাকা।

এরপর চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মরার পাড়া কবরস্থান এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। বিজিবির টহল দলের অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ভারতীয় ১ হাজার ৯৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২ হাজার ৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৬০০ প্যাকেট পাতার বিড়ি। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৫১ হাজার টাকা।

এছাড়া সোমবার (৭ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণ বিলগাথুয়া মাঠে অভিযান চালায় বিজিবির একটি চৌকস টহল দল। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩১ হাজার ৫০০ টাকা।

তিনটি পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।