বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নারিকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা, যুবকের ১ মাসের কারাদণ্ড

এস এম বাদল
অক্টোবর ১৩, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে নারিকেল চুরি করতে গিয়ে স্থানীয় লোকজনের হাতে হাতেনাতে ধরা পড়েছেন বাবর মল্লিক (২২) নামের এক যুবক। পরে তাকে আদালতে হাজির করা হলে সাক্ষ্যগ্রহণ শেষে সামারি ট্রায়ালের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

ঘটনাটি ঘটে গত ১২ অক্টোবর দিবাগত রাতে কুষ্টিয়া জেলার মিরপুর থানার নিমতলা ক্যানালপাড়া গ্রামে। দণ্ডপ্রাপ্ত বাবর মল্লিক ওই গ্রামের মো. মালেক মল্লিকের ছেলে। তিনি একই গ্রামের জামাল নামের এক ব্যক্তির নারিকেল বাগান থেকে নারিকেল চুরি করতে গিয়ে স্থানীয় জনগণের হাতে ধরা পড়েন।

পরে তাকে কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জান্নাতুল ইসলামের কাছে উপস্থাপন করা হয়। এ সময় বিচারক সাক্ষ্যগ্রহণ শেষে সামারি ট্রায়ালের মাধ্যমে বাবর মল্লিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

রায় ঘোষণার পর কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানামূলে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।