বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পল্লবীর আলোচিত শিশুধর্ষণ ও হত্যা মামলা: রায় ঘোষণা রোববার, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

স্টাফ রিপোর্টার
জুন ৪, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

আসামি সোহেল রানা। ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে আগামী রোববার। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যা ঘিরে জনমনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে আদালত রায়ের জন্য আগামী রোববার দিন ধার্য করেন।

এদিন আদালতে দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কলিমুল্লাহ যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি আদালতের কাছে দাবি করেন, মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। তাই তাদের খালাস দেওয়ার আবেদন জানান তিনি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আজিজুর রহমান দুলু বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্যের মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। তিনি আদালতের কাছে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ডের দাবি জানান।

শিশুটির ওপর সংঘটিত নৃশংসতা দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছিল। ফলে মামলার রায়কে ঘিরে এখন ভুক্তভোগী পরিবারের পাশাপাশি সাধারণ মানুষেরও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রোববারের রায়ের দিকে তাকিয়ে আছে সংশ্লিষ্ট সবাই।

বিস্তারিত আসছে…

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।