শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির হাসপাতালে মৃত্যু

বরিশাল জেলা প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

২০০৪ সালের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুলতান হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। ছবি: সংগৃহীত

বরিশাল কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি সুলতান হাওলাদার (৬৪) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০০৪ সালের একটি হত্যা মামলায় আদালত সুলতান হাওলাদারকে মৃত্যুদণ্ডাদেশ দেন। কারাগারে থাকা অবস্থায় বুধবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য তাঁকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে সুলতানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কারা কর্তৃপক্ষ।

এদিকে কারাগারের তত্ত্বাবধায়ক সুব্রত কুমার বালা জানান, বন্দিদের মামলার বিস্তারিত তথ্য কারাগারে সংরক্ষিত থাকে না। আদালত থেকে পাঠানো একটি ওয়ারেন্টই তাদের কাছে থাকে। ফলে কোন মামলায় সুলতান হাওলাদারের মৃত্যুদণ্ড হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাদের জানা নেই।

কারাগারে বন্দিদের মৃত্যু নিয়ে পরিসংখ্যান

সেপ্টেম্বর মাসে ঢাকায় অন্তত ১৬ কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

কারা অধিদপ্তরের তথ্যমতে, দেশে বর্তমানে কারাগারে বন্দির সংখ্যা এক লাখের বেশি। সারাদেশের কারাগারে ২০২১ সালে ৩০৩, ২০২২ সালে ২২৩, ২০২৩ সালে ৩৭৫, ২০২৪ সালে ৩১৮, ২০২৫ সালে ১৮৭ এবং ২০২৬ সালের ১৬ আগস্ট পর্যন্ত ১২২ বন্দির মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।