শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মরহুম কবির হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়ন পূবাইল বাজার স্পোর্টিং ক্লাব

আবু সাঈদ চৌধুরী
জুন ৬, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

মরহুম কবির হোসেনের স্মরণে পূবাইল বাজার বেপারী পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জুন (শুক্রবার) ঐতিহাসিক পূবাইল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ, দর্শকদের ব্যাপক উপস্থিতি এবং টানটান উত্তেজনা।

ফাইনালে মুখোমুখি হয় ঢাকা বারিধারা স্পোর্টিং ক্লাব ও পূবাইল বাজার স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দেন। মাঠজুড়ে ছিল রোমাঞ্চ, উত্তেজনা আর দর্শকদের উচ্ছ্বাস। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৬-২ গোলের বড় ব্যবধানে ঢাকা বারিধারা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয় পূবাইল বাজার স্পোর্টিং ক্লাব।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও পূবাইল থানা বিএনপির সদস্য আলহাজ আসাদ হোসেন খান বুলবুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে আমি আশা করি। বক্তব্যের শেষে তিনি উপস্থিত সবার উদ্দেশে স্লোগান দেন— মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ রবিউল ইসলাম আওলাদ, সহ-সভাপতি, পূবাইল থানা বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আক্তার হোসেন, সভাপতি, পূবাইল প্রেস ক্লাব। খেলার উদ্বোধক ছিলেন জনাব মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী, উত্তরা। পৃষ্ঠপোষকতায় ছিলেন জনাব মঞ্জুর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, পূবাইল কলেজ গেট। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, পূবাইল বাজার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বেনজির আহমেদ সরকার, পূবাইল থানা বিএনপির ১ নম্বর আহ্বায়ক সোহরাব হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এম আলম মোল্লা, গাজীপুর আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্য ও যুবদল নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ, বিএনপি নেতা হারিস, সুজন, রাজীব মাস্টারসহ রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।

খেলায় প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন মো. মামুন মিয়া ও মোহাম্মদ আরিফ মিয়া। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রবিন বৈদ্য, প্রীতম ও অনুরুদ্ধ।

টুর্নামেন্টের সফল আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিএনপির সদস্য আফজাল হোসেনসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা।

উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লড়াইয়ের মধ্য দিয়ে সমাপ্ত হওয়া এই ফাইনাল ম্যাচটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। মরহুম কবির হোসেনের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়, বরং যুব সমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।