রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মানবতার স্পর্শে বিদায়ের আবেগঘন সন্ধ্যা: ফার্স্ট এইডের আলোয় স্বপ্ন ছড়াতে প্রতিজ্ঞাবদ্ধ তরুণ শিক্ষার্থীরা

শামিহা রেজা
এপ্রিল ১৯, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

মানবসেবার পবিত্র অঙ্গীকার বুকে ধারণ করে, এক আবেগঘন ও হৃদয়ছোঁয়া পরিবেশে অনুষ্ঠিত হলো আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার, রামপুরা শাখার ২০২৪/২৫ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান। যেন বিদায়ের সুরে মিশে ছিল স্বপ্নের নতুন অধ্যায়ের সূচনা, আর প্রতিটি চোখে ছিল আগামী দিনের মানবসেবার দীপ্ত অঙ্গীকার।

১৭ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় রামপুরা শাখা কার্যালয়ে আয়োজিত এই আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম (রিপন)।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য মোঃ মনির হোসেন মুন্না, মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র লেকচারার শেখ মোঃ জাহাঙ্গীর, যাত্রাবাড়ী মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবু সাঈদ মোঃ কামাল উদ্দিন, সাংবাদিক মোঃ ফিরোজ আলম, মোঃ কিবরিয়া আলম, হিসাবরক্ষক ঐশী আক্তার, সহকারী ম্যানেজার মোঃ সাহিদুল ইসলাম আরিফ এবং অফিস সহকারী মোঃ শাহাদাত হোসেনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা মানবসেবার মহিমা তুলে ধরে বলেন, ফার্স্ট এইড শুধু একটি প্রশিক্ষণ নয়—এটি মানবতার সবচেয়ে কোমল স্পর্শ, এক নিঃস্বার্থ দায়িত্ববোধের প্রতিচ্ছবি। জীবনের সংকটময় মুহূর্তে একজন প্রশিক্ষিত হাতই হতে পারে বাঁচার শেষ আশ্রয়, এক টুকরো আশার আলো। তাই এই জ্ঞানকে নিজেদের মাঝে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি কোণে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য যে, আইডিয়াল ফাস্ট এইড টেনিং সেন্টারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশ ও জাতি মানব কল্যাণে যথেষ্ট অবদান রাখবেন এমনটাই আশা করছেন নেটিজেনরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।