মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের রাজনগরে গোল্ডেন লাইন বাসের চাকায় পিষ্ট হয়ে প্রথম শ্রেণির ছাত্র ফাহিম নিহত

মিয়াদুল ইসলাম (মেহেরপুর জেলা প্রতিনিধি)
অক্টোবর ১২, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সমতল মাতৃভূমি

মেহেরপুরের রাজনগরে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিম (৬) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) এ দুর্ঘটনায় শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ফাহিম রাজনগর গ্রামের বেলে পাড়ার ইছাহাকের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুর-মুজিবনগরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজনগর এলাকা অতিক্রম করার সময় শিশু ফাহিমকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনার পরপরই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।

এ দুর্ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।