শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে ৩ কেজির দুই ইলিশের দাম ১৫ হাজার টাকা

মনপুরা (ভোলা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মেঘনায় জেলের জালে ধরা পড়ল বড় আকারের ইলিশ, নিলামে কিনলেন ব্যবসায়ী। ফাইল ছবি

ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে সাড়ে তিন কেজি ওজনের দুটি বড় ইলিশ। পরে মাছ দুটি নিলামে বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। বড় আকারের ইলিশ দুটি ধরা পড়ায় স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে আগ্রহ।

রোববার বিকেলে ঢালচর শরিফ ব্যাপারীর মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসেন জেলে রফিক মাঝি। সেখানে নিলামের মাধ্যমে মাছ দুটি ১৫ হাজার টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী ফরহাদ হাওলাদার।

পরে সোমবার মাছ দুটি ঢাকাগামী লঞ্চে করে রাজধানীর কাওরান বাজারের পাইকারি মৎস্য আড়তে পাঠানো হয়েছে।

জেলে রফিক মাঝি জানান, মেঘনায় মাছ শিকারের সময় অন্যান্য মাছের সঙ্গে বড় আকারের ইলিশ দুটি তার জালে ধরা পড়ে। বড় মাছ দুটি পাওয়ার পর আলাদা করে রাখেন তিনি। পরে সেগুলো শরিফ ব্যাপারীর মৎস্য আড়তে নিয়ে নিলামে বিক্রি করেন।

এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্তু কুমার অপু বলেন, মেঘনায় বড় সাইজের ইলিশ ধরা পড়া স্বস্তির খবর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।