হামের উপসর্গে আক্রান্ত এক শিশুকে হাসপাতালে নিয়ে এসেছে পরিবার। ছবি: সংগৃহীত
দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়তেই আছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন স্থানে এসব শিশুর মৃত্যু ঘটে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধযোগ্য এই রোগের সংক্রমণ বাড়তে থাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সর্বশেষ মৃত্যুর ঘটনাগুলোও সেই শঙ্কাকেই আরও গভীর করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যেই ৬ শিশুর প্রাণহানির ঘটনা দেশের জনস্বাস্থ্য পরিস্থিতির জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
