দেশের পুলিশ প্রশাসনে এলো গুরুত্বপূর্ণ পদোন্নতির ঘোষণা। উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে উন্নীত করেছে সরকার। একই সঙ্গে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার দুই কর্মকর্তাকে দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ গ্রেড-১ পদোন্নতি।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতিপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-২ সুবিধা পাবেন। এছাড়া গ্রেড-১ পদে উন্নীত দুই কর্মকর্তাও নতুন মর্যাদায় দায়িত্ব পালন করবেন। তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে যোগদানপত্র জমা দিতে হবে।
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন যারা
ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে উন্নীত হওয়া কর্মকর্তারা হলেন— মুশফেকুর রহমান, মোহাম্মদ মোশাররফ হোছাইন, মনিরুজ্জামান, ফারুক আহমেদ, রেজাউল করিম মল্লিক,
গ্রেড-১ মর্যাদা পেলেন যাঁরা
অতিরিক্ত আইজিপি পদমর্যাদার মধ্যে গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তা হলেন—
দেলোয়ার হোসেন মিঞা
এ কে এম আওলাদ হোসেন
পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে এই পদোন্নতিগুলোকে প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন দায়িত্ব ও মর্যাদার মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর আইনশৃঙ্খলা রক্ষা ও বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করা হচ্ছে।
