শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“নীরব মৃত্যুর ময়নাতদন্ত”

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

কবি- আফরিন আক্তার নীলা

“নীরব মৃত্যুর ময়নাতদন্ত”

সাদা নীরব ঘরে
আমার দেহে ছুরি নামে—
কারণ খোঁজা হয় মৃত্যুর।

কাগজে লেখা হয়—
“রক্তক্ষরণ”, “আঘাত”, “অস্বাভাবিক”—
সবই স্পষ্ট, নির্ভুল।

শুধু বাদ পড়ে যায়—
অবহেলার ক্ষত,
অপমানের দাগ,
নিঃশব্দে জমে থাকা একাকীত্ব।

আমার না-বলা কান্না,
ভাঙা স্বপ্নের ধুলো—
কোনো রিপোর্টে ওঠে না।

শেষে দেহ ফিরে যায়,
ঘটনা মুছে যায় ধীরে—
শুধু প্রশ্ন ঝুলে থাকে—

কেন কেউ দেখেনি?
কেন কেউ শোনেনি?

কারণ সত্যটা নীরব—
ময়নাতদন্ত হয় দেহের,
ভেতরের মৃত্যুর নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।