বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাচীর ভাঙা নিয়ে রক্তাক্ত দ্বন্দ্ব: খালাতো ভাইয়ের দা’র কোপে প্রাণ গেল গোলাম হোসেনের

Link Copied!

মেহেরপুর পৌর এলাকায় প্রাচীর ভাঙাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৫ মে ২০২৬) সন্ধ্যা রাতের দিকে রেহেসানের ছেলে গোলাম হোসেন (৪৫) নিজ খালাতো ভাইয়ের দা’র আঘাতে নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাচীর ভাঙা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যায় গোলাম হোসেন ও তার খালাতো ভাই কালুর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কালু দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত গোলাম হোসেনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত কালুর পিতা আকুব্বার আলী। তারা দুজনেই মেহেরপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের শেখপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে, সংবাদ লেখা পর্যন্ত নিহতের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।