বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ১৮ বছরের নেতৃত্বের স্বীকৃতি: কুষ্টিয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুকুলকে সম্মাননা

এস এম বাদল
মে ১২, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় দুর্নীতি প্রতিরোধ আন্দোলনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব রেজানুর রহমান খাঁন চৌধুরী মুকুলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ায় আয়োজিত এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন দুদকের ডেপুটি ডিরেক্টর (ডি.ডি.) জনাব মইনুল হাসান রওশনী।

জানা যায়, জনাব রেজানুর রহমান খাঁন চৌধুরী মুকুল ২০০৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব অত্যন্ত সুনাম, নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেন। দীর্ঘ এই পথচলায় দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি, সামাজিক জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জনাব শাহ নওয়াজ আনসারী মনজু, সাধারণ সম্পাদক জনাব এস. এম. কাদেরী শাকিল এবং দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়ার এ.ডি. জনাব সাইদুর রহমান।

অনুষ্ঠানজুড়ে ছিল আবেগ, সম্মান ও কৃতজ্ঞতার এক ভিন্নমাত্রার পরিবেশ। বক্তারা বলেন, জনাব মুকুলের নেতৃত্ব ও সাহসী ভূমিকা কুষ্টিয়ায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।

সম্মাননা গ্রহণের সময় উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে তার দীর্ঘদিনের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।