রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ৭০০ দৌড়বিদের পদচারণায় মুখর ‘রাণীনগর ১০ কিমি’, মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের বার্তায় দেশের ৩৫ জেলা থেকে তরুণদের মিলনমেলা

নওগাঁ জেলা প্রতিনিধি
মে ৩০, ২০২৬ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাণীনগরে এক অনন্য ক্রীড়া উৎসবে পরিণত হলো ‘রাণীনগর ১০ কিমি’ (সিজন-২) দৌড় প্রতিযোগিতা। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে স্বাস্থ্যসচেতন ও ক্রীড়ামুখী জীবনধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৭০০ দৌড়বিদ অংশ নেন।

শনিবার সকালেই রাণীনগর-সাহাগোলা আঞ্চলিক মহাসড়ক পরিণত হয় প্রাণচঞ্চল এক ক্রীড়া মঞ্চে। শত শত দৌড়বিদের ছন্দময় পদচারণা, দর্শকদের উচ্ছ্বাস এবং প্রতিযোগিতার রোমাঞ্চে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আয়োজন করে রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)।

আয়োজকরা জানান, রাজধানী ঢাকাসহ দেশের প্রায় ৩৫টি জেলা থেকে আগত ৭০০ জন দৌড়বিদ এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গত বছরের তুলনায় অংশগ্রহণকারীর সংখ্যা ও আয়োজনের ব্যাপ্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা এ প্রতিযোগিতার জনপ্রিয়তারই প্রমাণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।