বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত

বগুড়া জেলা প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কমিটির নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন। এ সময় তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় সভাপতি নাহার গুলনাহার ইভা, সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর, সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, রাজশাহী বিভাগীয় সভাপতি আরমান আলী, দপ্তর সম্পাদক সিয়াম পাটোয়ারী, বগুড়া মহানগর সভাপতি সুলতান আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার কনক, সহ-সভাপতি গুলজার আলী, যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান পিরু, সাংগঠনিক সম্পাদক সোলাইমান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, কোষাধ্যক্ষ মনির উদ্দিন শিপু, দপ্তর সম্পাদক মোসাদ্দেক আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মমিনুর রশীদ শাইন।

দোয়া শেষে নেতৃবৃন্দ নবগঠিত বগুড়া মহানগর জিসাস কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।