ছবি: সমতল মাতৃভূমি
মেহেরপুরের গাংনীতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার গাংনী উপজেলা শাখার ত্রি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সার্জেন্ট (অব.) মো. নাজমুল শাহাদাত এবং সাধারণ সম্পাদক পদে (L/Cpl) কর্পোরাল (অব.) আসাদুজ্জামান নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়াস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এবং হাত তুলে সমর্থনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি কর্পোরাল (অব.) মো. বহুলুল আজিজ (হেলু), যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক মো. কবলুজ্জামান এবং অর্থ বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অব.) মনিরুজ্জামান।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উত্তরোত্তর সাফল্য, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার গাংনী উপজেলা শাখার কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
