রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদক মামলায় গ্রেপ্তার সুজনের মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ২০

নীলফামারী প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

নীলফামারীতে মাদক মামলায় গ্রেপ্তার সুজন ইসলামের মুক্তির দাবিতে পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন তাঁর স্বজন ও সমর্থকেরা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ২০ জনকে আটক করেছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের নীলফামারী সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সুজন ইসলামের স্বজন ও সমর্থকেরা এসপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে তাঁর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাঁদের সরে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ২০ জনকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সুজন ইসলামের বিরুদ্ধে নীলফামারী সদর ও ঢাকার দারুস সালাম থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি নতুন একটি মাদক মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুজনের মুক্তির দাবিতে বিক্ষোভ ও ২০ জন আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এবিএম ফয়জুল ইসলাম বলেন, “যথাসময়ে এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।