শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মাদক মামলায় পলাতক আসামির এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মোঃ ইসমাইল হোসেন স্বপন নামে এক পলাতক আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত ১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মোস্তফা পারভেজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জামিনে গিয়ে পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মোঃ ইসমাইল হোসেন স্বপন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর (মণ্ডপপাড়া) এলাকার মোঃ ইয়াকুব আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দৌলতপুর থানার জি. আর. মামলা নং-৫৮৮/২০২২-এর শুনানি শেষে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরে বিজ্ঞ বিচারক আসামিকে এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।