শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে গভীর রাতে মন্দিরে হামলা, ভাঙচুর ৩ প্রতিমা

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার কুমারখালীতে গভীর রাতে একটি সার্বজনীন মন্দিরে ঢুকে অন্তত তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচড়া মাঠপাড়া এলাকার খয়েরচড়া সার্বজনীন মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা সকালে মন্দিরে প্রতিমা ভাঙচুরের চিত্র দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেন মন্দিরটি পরিদর্শন করেন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

মন্দিরে এ ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।