সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশিষ্ট সার্জন ডা. সাইফুল ইসলাম রানার পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ

তাজ উদ্দীন
অক্টোবর ১১, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সমতল মাতৃভূমি

দিনাজপুর মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডা. মো. সাইফুল ইসলাম রানার পিতা আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন সরকার (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

গত ১০ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৭টায় দীর্ঘদিন ধরে কিডনি ও স্ট্রোকজনিত জটিলতায় ভুগে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবন গঙ্গাপ্রসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুম আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন সরকার মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (১১ অক্টোবর) বাদ জোহর স্থানীয় আমডুঙ্গি মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

চিকিৎসক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোক

ডা. মো. সাইফুল ইসলাম রানার পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। দিনাজপুর মেডিক্যাল কলেজের শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরাও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজার আগে ওলামায়ে কেরাম ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে বলেন, আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন সরকার ছিলেন একজন সৎ, সমাজসেবী ও ধর্মপরায়ণ মানুষ। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শোক প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যক্তিরা

পৃথক শোকবার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আলহাজ্ব মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামিদুল ইসলাম এবং দিনাজপুর প্রেসক্লাব ও জেলা ক্যাবের নির্বাহী সদস্য এবং উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

শোক প্রকাশকারী নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সে জন্য মহান আল্লাহর দরবারে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।