সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরের জি.আর. মামলায় খোকন হোসেনের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

এস এম বাদল
অক্টোবর ১৯, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে একটি ফৌজদারি মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় মো. খোকন হোসেন নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। একই দিন তিনি সাজা পরোয়ানায় (Warrant of Commitment) স্বাক্ষর করেন।

দণ্ডপ্রাপ্ত খোকন হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তেকালা পূর্বপাড়া গ্রামের মৃত ফজলু মালিথার ছেলে।

আদালতের নথি ও সাজা পরোয়ানা সূত্রে জানা যায়, দৌলতপুর থানার জি.আর. মামলা নম্বর ৩৭/২১-এ খোকন হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাঁর বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।

রায় ঘোষণার পর সাজা পরোয়ানার ভিত্তিতে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।