আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গা জেলা কারাগারের সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেন (৬০) চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা গেছেন। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।
আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়ার মরহুম আমিরুল ইসলামের ছেলে। গত ৩০ সেপ্টেম্বর তিনি কারাগারে আসেন।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উচ্চ রক্তচাপ ও ইস্কেমিক হার্ট ডিজিজে আক্রান্ত আনোয়ার হোসেন শনিবার থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাত ১১টা ৫ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে অ্যাকিউট করোনারি সিনড্রোম, ডায়াবেটিস মেলিটাস, ব্রঙ্কিয়াল অ্যাজমা ও উচ্চ রক্তচাপের উল্লেখ রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
