বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

বিনোদন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

পরীমনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী।

পরীমনির জন্মদিন ছিল শনিবার (২৪ অক্টোবর)। অভিনেত্রীর এ জন্মদিনের অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। এ সময় তাকে স্নেহের পরশে জড়িয়ে ধরে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন এ অভিনেতা।

প্রতি বছরের মতো এবারও ঘরোয়া ও জমকালো আয়োজনে জন্মদিনটি পালন করেন পরীমনি। দেশের বিনোদন জগতের অনেক তারকা এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাকে শুভকামনা জানিয়েছেন। বিশেষ করে অতিথি হিসেবে হাজির হয়ে অভিনেত্রীকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন অভিনেতা ওমর সানী।

জন্মদিনের অনুষ্ঠানে প্রবেশের পর পরীমনিকে শুভেচ্ছা জানাতে গিয়ে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে পরীমনিকে বুকে জড়িয়ে ধরেন এবং মাথায় হাত রেখে আশীর্বাদ করেন ওমর সানী। পরীমনিও তার জ্যেষ্ঠ সহকর্মীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ মুহূর্তটির ভিডিওটি সামাজিক মাধ্যম ফেসবুকে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যবহারকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। নেটিজেনদের একাংশের সমালোচক দৃশ্যটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। তাদের মতে, পর্দার বাইরের এ ধরনের ঘনিষ্ঠতা সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এড়ানো যেত।

নেটিজেনদের আরেকাংশ ওমর সানীর এ আচরণকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, ওমর সানী ইন্ডাস্ট্রির অভিভাবকতুল্য একজন অভিনেতা এবং তিনি পরীমনিকে ছোট বোনের মতো স্নেহ করেন। এই স্নেহ ও আশীর্বাদকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে চলচ্চিত্রবোদ্ধারা এ বিতর্ককে অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন। তারা বলছেন, বিনোদন জগতের সহকর্মীরা একে অপরের পরিবারের মতো। জন্মদিনের মতো আনন্দঘন অনুষ্ঠানে কোনো সিনিয়র অভিনেতা জুনিয়রকে স্নেহ কিংবা আশীর্বাদ করলে তাকে ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নেই এবং এটি সংকীর্ণ মানসিকতার পরিচায়ক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।