বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

সমতল মাতৃভূমি ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নারিতা থেকে রাত পৌনে ১১টায় যাত্রা শুরু। স্পয়লারের ত্রুটির সংকেতে বাতিল হয় উড্ডয়নের সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যান্ত্রিক ত্রুটি সারিয়ে অবশেষে ঢাকার পথে রওনা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ফ্লাইটটি যাত্রা শুরু করে।

চার দিনের জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল উড়োজাহাজটির। তবে উড্ডয়নের আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে যাত্রা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি যাত্রীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩৭৭ ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। যাত্রীদের বোর্ডিং সম্পন্ন হওয়ার পর উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। এরপর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা দেয়।

এ অবস্থায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

দীর্ঘ অপেক্ষার পর উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন হয়। স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টা) ফ্লাইটটি পুনরায় যাত্রার জন্য প্রস্তুত হয়। এরপর রাত পৌনে ১১টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি।

বিস্তারিত আসছে…

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।