বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাড়া নিয়ে কথা কাটাকাটি, পিটুনিতে অটোচালক নিহত

কুমিল্লা জেলা প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

কুমিল্লার বরুড়ায় ভাড়া দেওয়ার সময় ভাঙতি টাকা নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মারধরে সোহেল মিয়া (৩২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ঝলম বাসস্ট্যান্ড মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া বরুড়া উপজেলার বিলপুকুরিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাড়া দেওয়ার সময় ভাঙতি টাকা নিয়ে অটোরিকশাচালক সোহেলের সঙ্গে দুই ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়। ওই দুই ভাই হলেন ঝলম ইউনিয়নের সিংগুইর গ্রামের মো. আবুল বাশারের ছেলে মো. হাসান ও মো. হোসাইন। একপর্যায়ে সোহেল হাসানকে চড় মারেন। এ সময় হাসানের ভাই হোসাইন সোহেলকে মারধর করেন। এতে অসুস্থ হয়ে পড়েন সোহেল। পরে তাঁকে উদ্ধার করে বরুড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ঘটনায় জড়িত হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।