বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় একদিনে ৪১৯১ ট্রাফিক মামলা, কোন এলাকায় বেশি

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৯৭টি মামলা হয়েছে গুলশান ট্রাফিক বিভাগে। এ ছাড়া অভিযানে ৭৯০টি গাড়ি ডাম্পিং এবং ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে গুলশানে সবচেয়ে বেশি ৯৯৭টি মামলা হয়েছে। এ বিভাগে ৫২টি বাস, ২৩টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩৬৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

দ্বিতীয় সর্বোচ্চ ৮২০টি মামলা হয়েছে মিরপুর ট্রাফিক বিভাগে। এর মধ্যে ২৭টি বাস, ১৪টি ট্রাক, ৬২টি কাভার্ডভ্যান, ১০৮টি সিএনজি ও ৪৭৪টি মোটরসাইকেল রয়েছে। উত্তরা ট্রাফিক বিভাগে ৭৩৬টি এবং ওয়ারী ট্রাফিক বিভাগে ৫৮২টি মামলা হয়েছে।

এ ছাড়া মতিঝিল ট্রাফিক বিভাগে ৪১৭টি, তেজগাঁওয়ে ২৮৮টি, লালবাগে ১৯৭টি এবং রমনা ট্রাফিক বিভাগে ১৫৪টি মামলা করা হয়েছে।

যানবাহনের ধরন অনুযায়ী, গুলশান বিভাগে ৩৬৬টি এবং মিরপুর বিভাগে ৪৭৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। উত্তরা বিভাগে ২৬৩টি, মতিঝিলে ২৪৫টি, ওয়ারীতে ১৮৫টি, লালবাগে ১২২টি, তেজগাঁওয়ে ১১১টি এবং রমনায় ২৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।