সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় কলেজছাত্রীর লাশ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক ধারণা পুলিশের

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ডেমরার হাজীনগর এলাকা থেকে ইশরাত জাহান রত্না (২০) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদিপ্রবাসী স্বামীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
স্বজনরা জানান, শনিবার রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইশরাতকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইশরাত জাহান রত্নার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর উপজেলায়। তিনি ডেমরার হাজীনগর এলাকায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। পারিবারিক সূত্র জানায়, প্রায় আট মাস আগে সৌদিপ্রবাসী সৌরভের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী দেশে ফিরলে তাকে আনুষ্ঠানিকভাবে শ্বশুরবাড়িতে নেওয়ার কথা ছিল।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।