শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাইমা রহমানের আবেগঘন উদ্যোগ: মাদ্রাসা ও এতিমখানায় ইফতার-সেহরির আয়োজন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন ব্যারিস্টার জাইমা রহমান।
আজ বৃহস্পতিবার রাজধানীর ভাসানটেক এলাকায় তিনি নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তাদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন প্রশ্ন শোনেন এবং একসঙ্গে দোয়া ও ইফতার করেন। মাহফিলে এলাকার বয়োজ্যেষ্ঠ নারীরাও অংশ নেন।
জাইমা রহমানের আন্তরিকতা ও মর্মস্পর্শী মনোভাব সামাজিক সহমর্মিতা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য যে জাইমার এ মহতী উদ্যোগ সমাজে ইতিবাচক সাড়া ফেলবে এমনটা ভাবছেন নেটিজেনরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।