মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে র‌্যাবের মধ্যরাতের ‘হানা’ — ২৬ লাখ টাকার ৮৬ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে রাজধানীতে আরেকটি বড়সড় মাদকবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

র‌্যাব সূত্র জানায়, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে র‌্যাব-১, উত্তরা, ঢাকা-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। তথ্য ছিল—ডিএমপি’র তুরাগ থানা এলাকার কামারপাড়া, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ সংলগ্ন তাহের মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে ভান্ডারীর মাঠের সামনে একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদক নিয়ে অবস্থান করছে একটি চক্র।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র‌্যাব সদস্যরা কৌশলী অবস্থান নেন। সন্দেহভাজন কাভার্ড ভ্যানটি ঘিরে ফেলে তল্লাশি চালানো হলে বেরিয়ে আসে ভয়ংকর চিত্র—ভ্যানে লুকানো ছিল ৮৬ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৮০ হাজার টাকা।

এসময় গ্রেপ্তার করা হয়—
১. মোঃ আব্দুল মালেক ওরফে মালেক খলিফা (৪০), পিতা: মৃত আব্দুস সাত্তার, গ্রাম: খেপুপাড়া, থানা: কলাপাড়া, জেলা: পটুয়াখালী
২. মোঃ রাসেল (২৮), পিতা: আমির হোসেন, গ্রাম: ধনিয়াগুটাউন, থানা: ভোলা সদর, জেলা: ভোলা
অভিযানে উদ্ধার করা হয়—
🔹 ৮৬ কেজি গাঁজা
🔹 ১টি নীল-হলুদ রঙের ASHOK LEYLAND ব্র্যান্ডের কাভার্ড ভ্যান
🔹 ৩টি বাটন মোবাইল ফোন
🔹 ২টি সিম কার্ড
আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে চালান করা হবে। পরবর্তীতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।